ফিফা বিশ্বকাপ-এ প্রথমবারের মতো ফুটবলে নারী রেফারিদের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে এবারের বিশ্বকাপে। তাই ২০২২ এর বিশ্বকাপ একটি ঐতিহাসিক বিশ্বকাপ হতে চলেছে। ফিফা ২০২২ বিশ্বকাপের রেফারি, সহকারি রেফারি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের(VAR)তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রেফারি ও সহকারি রেফারি ৬৯ জন এবং ভিডিও এসিসটেন্ট রেফারি ২৪ জন। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৬জন। এদের মধ্যেই নারী প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনজন সহকারি নারী রেফারি হিসেবে ৩ জন মোট ৬ জন নারী থাকবেন ম্যাচ পরিচালনায়।
প্রধান রেফারি
১. ইয়োশিমি ইয়ামাশিতা-জাপান
২.সালিমা মুকাসাঙ্গা-রুয়ান্ডা
৩. ফ্র্যাপার্তে-ফ্রান্স
সহকারি রেফারি
১. নিউজা ব্যাক-ব্রাজিল
২. ক্যাথরিন নেসবিট-যুক্তরাষ্ট্র
৩. কারেন দিয়াজ মেদিনা-মেক্সিকো


