তেলবীজ উৎপাদনে ইউক্রেন

 তেলবীজ উৎপাদনে বিখ্যাত ইউক্রেন

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। রাশিয়ার পর যে দেশটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ সেটি হল ইউক্রেন। তেলবীজ উৎপাদনে সারা বিশ্বে বিখ্যাত ইউক্রেন। সারা বিশ্বের ১০ শতাংশ তেলবীজ সরবরাহ করে একাই। এছাড়া বাজারজাত সূর্যমুখী তেলের ৫০% এবং ভুট্টার ১৬% চাহিদা পূরণ করে দেশটি। তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি দেশটিকে ফেলেছে বিপাকে। শস্য রপ্তানিতে দেশটি নেমে এসেছে শূন্যের কোঠায়। ফলে বৃষ্টিতে শস্য উৎপাদন এক-তৃতীয়াংশ কম হবে বলে আশঙ্কা করছে দেশটি। ইউক্রেনের গ্রীন এসোসিয়েশনের ধারণা বার্ষিক ভুট্টা উৎপাদন ২ কোটি ৬০ লাখ টন এবং ১ কোটি ৯০ লাখ টন বার্লি। সরকারের আশঙ্কা যুদ্ধের কারণে রপ্তানি বন্ধ থাকায় চলতি বছর দেড় কোটি টন মজুদ নিয়ে ঝামেলায় পড়তে পারে দেশটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.