খেলার জগৎ
লুসাইল স্টেডিয়ামে সাম্বা নাচের ছন্দ তুলে ফুটবলের গান গাইতে পারবে কি ব্রাজিল? ব্রাজিলের জার্সিতে নেইমার ২০১৩ সালে ফিফা কনফেডারেশন কাপ জয় করে। এরপর ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকা জয় করে। তবে সেই টুর্ণামেন্টে ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলের সেরা স্ট্রাইকার নেইমার। বিশ্বকাপ জিতবে এই হতাশা দূর করবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার? বিশেষ করে ব্রাজিলিয়ানরা এখনো কোনো মন্তব্য করতে রাজি নয়। পরিসংখ্যান পারফরম্যান্স সবকিছুই ব্রাজিলের পক্ষে। ২০০২ সালে প্রথমবার এশিয়ার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, সে সময় জার্মানিকে ব্রাজিল হারিয়ে বিশ্বকাপ জয় করে। সেই ঐতিহাসিক জয়ের মত জয় কি ফিরে আসবে? ২০১৬ সাল থেকে ব্রাজিলিয়ান দলের কোচ তিতে নেইমারকে নিয়ে বেশ আশাবাদী। নেইমার সমন্ধে তাঁর মন্তব্য 'নেইমার অবশ্যই আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, তবে আমার কাছে বাকি ২৫ জন ফুটবলার সমান গুরুত্বপূর্ণ।
আর্জেন্টিনা যেমন অতিরিক্ত মেসির উপর নির্ভরশীল ছিল ব্রাজিল কিন্তু ততটা নেইমারের ওপর নির্ভরশীল নয়। নেইমার দলের বড় তারকা হলেও অন্যরাও বল কন্ট্রোল করতে পারে মন্তব্য কোচ তিতের। তিনি আরো বলেছেন ব্রাজিল ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আমার মনে হয় এবার এত বড় অঘটন ঘটবেনা। সার্বিয়ার পর সুইজারল্যান্ড এবং ক্যামেরুন কেউ কারো চেয়ে কম নয়। তাই নক আউট পর্বে জায়গা করে নিতে হলে গ্রুপ ম্যাচেই ব্রাজিলকে সেরাটা দিতে হবে। আর্জেন্টিনা ম্যাচ হারবে এটা কেউ ভাবেনি। বিশ্বকাপে সার্বিয়া কখনও ফাইনালে খেলতে পারেনি। তবে অতীতের রেকর্ড তাদের খারাপ নয়। তিনবার কোয়াটার ফাইনাল খেলেছে তারা এবং সার্বিয়ান কোচ দ্রাগান স্তয়কোভিচ তাঁর প্রিয় শিষ্যদের নিয়ে বিশ্ব কাপ মিশন ভালভাবেই সম্পন্ন করতে আশাবাদী।এবারের বিশ্বকাপে ব্রাজিলের পক্ষ নিয়ে যারা বিশ্বকাপ জয়ের মিশনে সামিল হয়েছেন তাদের মধ্যে গোলরক্ষক অ্যালিসন, ডিফেন্সে থাকছেন থিয়াগো সিলভা, মারকুইনহস, ড্যানিলো, দানি আলভেস। মিডফিল্ডে কাসেমিরো, ফ্রেড, পাকেতা এবং ব্রাজিলিয়ান স্ত্রাইকার নেইমার। ফরোয়ারড-এ থাকবেন ভিনিসাস জুনিয়র, গাব্রিয়েল জেসুস, পেড্রো এবং রাফিনহা। এবার কেবল অপেক্ষা মাঠের লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল যদি নিজেদেরকে মেলে ধরতে পারে সেই ক্ষেত্রে ব্রাজিলের ২০১৪ সালের বিশ্ব কাপ জয় এর আশা এবার পুরনো হতেই পারে। ইতিপূর্বে ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে খেলেছে দুইবার এবং দুইবারে জয় নিয়ে মাঠ ছেড়েছে কিন্তু তারপরও ব্রাজিলকে খুব সাবধানে সুকৌশলে এগোতে হবে যাতে করে আর্জেন্টিনার মত পা ফস্কে পিছলে পড়ে যেতে না হয়। আমরা আশা করছি ব্রাজিল তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপের সূচনা পর্ব শুরু করবে।
